1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দুমকিতে জমকালো আয়োজনে নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

দুমকিতে জমকালো আয়োজনে নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে আল্লাহর দান টাইলস এন্ড স্যানিটারীর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ মুরাদিয়া নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল খেলায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু বক্কর সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে ও সাবেক দুমকি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এসএম হেমায়েত জাহান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড.মোঃ মহিবুল্লাহ রুবেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুল ইসলাম,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার মোঃ কামরুজ্জামান জনি,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রসিদ। খেলাটি সঞ্চালনা করেন ধারাভাষ্যকার মোঃ আল-নুর ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় নব দিগন্ত ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে সুমাইয়া কসমেটিক্স।শেষে বিজয়ী দলকে ফ্রিজ ও রানার্সআপ দল কে টেলিভিশন প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD