1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দুই বছরের সূর্যের অস্ত-পানিতে ডুবে নিভে গেল শিশুর প্রাণ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ নাগেশ্বরীতে ১ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, ২ মাদক কারবারি গ্রেফতার

দুই বছরের সূর্যের অস্ত-পানিতে ডুবে নিভে গেল শিশুর প্রাণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে সূর্য বিশ্বাস (২) নামে এক শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য ওই গ্রামের জুটন বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় পরিবারের অগোচরে পাশের পুকুরে পড়ে যায় এই ছোট্ট সূর্য। অনেক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই মৃত্যু ঘটে যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার পর শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

এ ঘটনায় মাধবপুর থানা অপমৃত্যু মামলা রুজু করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD