1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দীর্ঘ ছয় মাস ধরে ইউএনও শূন্য, জনসেবায় স্থবির আত্রাই উপজেলা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

দীর্ঘ ছয় মাস ধরে ইউএনও শূন্য, জনসেবায় স্থবির আত্রাই উপজেলা

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার :নওগাঁর আত্রাইয়ে ৬ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শুন্য রয়েছে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান।

এ উপজেলার ৮ টি ইউনিয়নে দুই লাখের অধিক মানুষের বসবাস। জনগুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘ দিন ধরে ইউএনও না থাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ভ্রম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সকল কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ পদ শূন্য থাকায় একদিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৬ মাস ধরে ইউএনও পদ শূন্য রয়েছে। ইউএনও কামাল হোসেন গত ০১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। তিনি বদলি হয়ে যাবার পর চার মাস রাণীনগরের ইউএনও রাকিবুল হাসান এবং প্রায় দুই মাস সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক দায়িত্ব পালন করছেন।

সেবা গ্রহিতাদের মতে, শুন্যের ভারে ভারাক্রান্ত আত্রাই উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করায় জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটার অভিযোগ রয়েছে। জনবহুল এ উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলার সচেতন মহল।

আত্রাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পারভেজ পল্টু বলেন, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে মোটামুটি দায়িত্ব পালন করছেন।’

তবে পূর্ণাঙ্গ অফিসার পেলে সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে উল্লেখ করে দ্রুত ইউএনও নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনোরুপ গাফিলতি নেই। ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে শুন্য এ পদ পূরণ হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD