

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ একুশ বছর পর পটুয়াখালী জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে
মোঃ সেলিম কাজী মায়ের জানাজায় অংশ গ্রহণ করলেন।
সুত্রে জানা গেছে, তিনি একটি হত্যা মামলার আসামী হয়ে জেলহাজত বাস করে আসছেন।তাঁর মায়ের মৃত্যুর সংবাদ তিনি ২ ডিসেম্বর মঙ্গলবার জানতে পেরেছেন এমনটাই জানা গেছে।
তাঁর মায়ের না ফেরার দেশে পাড়ি দেয়ার খবর জানা জানি হলে তাকে মাত্র কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয় বলে জানা গেছে।