

সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা :-
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া
জেলা বিএনপির সভাপতি ও সদর – বিজয়নগর ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, গত ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের নেতাকর্মীদের বিনা কারণে বছরের পরে বছর জেল জুলুমের শিকার হয়েছে একের পর এক ডামী নির্বাচন রাতে ভোট ছাপিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পরে শেষ পরিণতি দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে স্বৈরাচার ফ্যাসিস্ট ফ্যাসিবাদ হাসিনা সরকারকে।
আমাদের জাতীয়তাবাদী দলের ভিতরেও অপরাজনীতি চর্চাকারীরা “তারা দলের ভেতরে দানব সৃষ্টি করেছে—এই দানবেরা জনগণকে দল থেকে দূরে সরিয়ে দিয়েছে,” মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভাদুঘরে অনুষ্ঠিত এক সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সমাবেশে বলেন, বিএনপি কখনোই জনগণকে পাশ কাটিয়ে রাজনীতি করতে চায় না। “আমরা জনগণের বিপক্ষে নয় জনগণকে সঙ্গে নিয়েই এগোতে চাই। আমাদের নেতাকর্মীদেরও স্পষ্টভাবে বলে দিয়েছি, জনগণের বিপক্ষে কোনো অবস্থান নেওয়া যাবে না।” জনগণের শক্তি আমাদের শক্তি সেই লক্ষ্য নিয়ে কাজ করা নির্দেশনা দেওয়া আছে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনের ধানের শীষ কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মতো জনগণকে ক্ষেপিয়ে রাজনীতি করার দিন শেষ। আমরা জনগণের আস্থা ফিরিয়ে এনে গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
দলের ভিতরে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিএনপির সুনাম ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। “দলবিরোধী, বিশৃঙ্খলাকারী ও দানবসুলভ আচরণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেককে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে।”
সমাবেশে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা সরকারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং দলে ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।