

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে মাদার অব ডেমোক্রেসি, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে। ৩ রা ডিসেম্বর মঙ্গলবার সন্ধা সাত’টায় জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৮ নং ওয়ার্ড বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি ছিলেন পৌঁর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, সাইফুল ইসলাম বাগাতি সাংগঠনিক সম্পাদক তাহেরপির পৌর বিএনপি। প্রধান বক্তা ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু।
সভায় বক্তব্য তাহের পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, পৌর কৃষক দলের সদস্য সচিব আজিম আলামীন, রাজশাহী জেলা জিসাস সাবেক সভাপতি নাসিম রেজা সুজন, তাহের পৌর যুবদল সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মোল্লা রাজা, তাঁতিদল উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, সাবেক পৌর কাউন্সির ইসমাইল হোসেন সহ অন্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জাসাস সভাপতি আব্দুল জলিল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি প্রমুখ।
সাবেক প্রধান বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শমসের আলী।