1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোর বাজারে ৫ দোকানে অভিনব কায়দায় ৪ লাখের অধিক টাকা চুরি  | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার পরেও বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ

তানোর বাজারে ৫ দোকানে অভিনব কায়দায় ৪ লাখের অধিক টাকা চুরি 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩১৫ বার পঠিত
সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোরে গোল্লা পাড়া বাজারে ভোর রাতে ৫টি দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। একই মার্কেটের পাঁচটি দোকানের ক্যাশ থেকে চোরের দল চুরি করে নিয়ে গেছে নগদ প্রায় ৪ লাখ ৩২ হাজার ৫শ’ টাকা। তবে, কোন মালামাল চুরি হয়নি। এঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় নাইট গার্ডরা তাদের দায়িত্ব পালনের পর ভোর ৫টা পর তারা বণিক সমিতি অফিসে চলে যায়। সিসি ফুটেজে দেখা যায়, নাইট গার্ড চলে যাবার পর ৫ জন চোরের দল ভোর সাড়ে ৫টার দিকে প্রতাব সরকারের মার্কেটের ৫টি কাপড় ও গার্মেন্টসের দোকানের সাটারের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে দোকানের ভিতরে প্রবেশ করে চুরি করে।
সিট-কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদের দোকান থেকে তিন লাখ ৭৫ হাজার টাকা, সম্পা রানী সিট কাপড়ের দোকান থেকে ৩০ হাজার টাকা,  গার্মেন্টস ব্যবসায়ী আলমগীরের দোকান থেকে ১৯ হাজার টাকা, গার্মেন্টস ব্যবসায়ী  আবু জানন্নানের দোকান থেকে ১হাজার ৫শত টাকা এবং টেইলার্স ব্যবসায়ীর নায়েব আলী দোকান থেকে  ৭ শত টাকা চোরের দল নিয়ে গেছে।
 তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, নাইট গার্ডরা রাতে তাদের দায়িত্ব পালন করে ভোর ৫টার দিকে চলে যায়। দোকানের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোরের দল নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখা গেছে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে এঘটনা ঘটে। সকাল ৬টার দিকে মেন রোড দিয়ে চোরের দল চলে যেতে দেখো গেছে সিসিটিভির ফুটেজে। বিষয়টি থানায় জানানো হয়েছে। থানার ওসি ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, অভিনব কায়দায় ৫টি দোকানে চুরি হয়েছে। তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোররা চুরির ঘটনা ঘটিয়েছে।   সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে এবং দোষীদের দ্রুুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD