1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে ২ মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

তানোরে ২ মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু ও অপর এক জন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবকের নাম সেতাবুর রহমান সেতু (২৪)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল গ্রামের সাহেব জানের পুত্র। আহত যুবকের নাম রিফাত আরেফিন (২০)। তিনি একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে তানোরের দিক থেকে নিহত সেতু ও আহত রিফাতসহ ৩ যুবক একই মটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে তালন্দ’র দিকে আসছিলো। এসময় তানোর চৌবাড়িয়া সড়কের তানোর পৌর এলাকার তালন্দ বাজারে ওয়ালটন শো রুমের সামনে বিপরিত দিক থেকে আসা মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় সেতু ও রিফাত গুরুতর রক্তাক্ত আহত হলেও তাদের মটরসাইকেলে থাকা একজন এবং অপর মটরসাইকেল থাকা অপরজন সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শিরা গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করে অটো ভ্যান যোগে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তবে, মটরসাইকেলের তেমন ক্ষতি হয়নি বলেও জানান প্রত্যক্ষদর্শিরা।

তাদের দুই জনেরই অবস্থা আশংকা জনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়। অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকা জনক। চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থানায় আসার জন্য রওনা দিয়েছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD