1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে রোপা আমন ধান রোপন শুরু করেছেন কৃষকরা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

তানোরে রোপা আমন ধান রোপন শুরু করেছেন কৃষকরা

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে: আষাড়ের প্রথম দিন থেকেই বৃষ্টি হওয়ায় পর্যাপ্ত পানি জমে রয়েছে জমিতে। জমে থাকা পানিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে রোপা আম ধান রোপন শুরু করেছেন তানোর উপজেলার কৃষকরা। তবে, শ্রমিক সংকটের আশংকা করছেন কৃষকরা। কারন হিসেবে কৃষকরা বলছেন, আলুর জমিতে রোপনকৃত টিআমন ও বোরো ধান কাটার পর জমিতে জমে থাকা পানিতেই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে রোপা আমন রোপন করেছেন কৃষকরা। একদিকে চলছে ধান কাটা অন্যদিকে অন্যদিকে চলছে রোপা আমন রোপন। ফলে, প্রচুর ব্যস্থ সময় পার করছেন কৃষকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, একদিকে চলছে মেশিন দিয়ে ধান কাটা অন্যদিকে চলছে ট্রাক্টর দিয়ে জমি চাষ ও রোপা আমন রোপন। টিআমন ও বোরো ধান পেকে কাটার মুহুর্তে প্রতিদিনই বৃষ্টি হওয়ায় জমিতে পানি জমে যায়। শ্রমিক সংকটের কারনে কৃষকরা বৃষ্টির মেশিন দিয়ে ধান কাটা শুরু করেন। ধান কাটার পর জমিতে জমে থাকা পানিতে হেরো ও ট্যাক্টর দিয়ে জমি চাষ শুরু করেন। জমি চাষ করে রোপা আমন ধান রোপন শুরু করেছেন কৃষকরা।।কৃষি ভ্যান্ডার হিসেবে খ্যাত রাজশাহীর তানোর উপজেলার চারিদিকেই এখন জমির মাঠে ব্যস্থ সময় পার করছেন কৃষকরা।

তানোর পৌর সদর এলাকার কৃষক মনিরুজ্জামান বলেন, বর্ষার শুরুতেই বৃষ্টি হওয়ায় পাকা টিআমন ও বোরো ধানের জমিতে পানি জমে রয়েছে। ধান কেটে মাঠ থেকেই বিক্রি করা হয়েছে। তিনি বলেন, জমে থাকা পানিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে রোপা আম ধান রোপন শুরু করা হয়েছে। তানোর উপজেলার প্রাণপুর পাঠাকাটা গ্রামের আদর্শ কৃষক কামরুল ইসলাম বলেন, এবছর ১৫ বিঘা জমি আরু তোলার পর টিআমন ধান চাষ করেছিলাম। ওই দান মেশিন দিয়ে কেটে মাঠ থেকেই বিক্রি করা হয়েছে। তিনি বলেন, জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে ৭ বিঘা জমিতে রোপা আমন ধান রোপন শুরু করেছি বাকি ৮ বিঘা জমিতে চাষ শুরু করা হয়েছে।

উপজেলা জুড়েই চলছে ধান কাটা ও ট্রাক্টর দিয়ে চাষ করে রোপা আমন রোপন। এজন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং শ্রমিকের কদরও বেড়েছে। কৃষকরা বলছেন, আষাড় মাস জুড়েই চলবে রোপা আমন ধান রোপন। রোপা আমন রোপনের সময় এখনো রয়েছে। তবে, কে কার আগে রোপা আমন রোপন করবেন তা নিয়েও চলছে প্রতিযোগীতা। তবে, এবার শ্রমিক সংকট দেখা দিবে বলেও জানান কৃষকরা। তাই সময় থাকতেই কৃষকরা শুরু করেছেন রোপা আমনের জমি চাষ ও রোপা আমন ধান রোপন।
তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, রোপা আমনের লক্ষমাত্রা ২২ হাজার ৫শ’ হেক্টর ধরা হয়েছে। কৃষিতে আধুনিকতার ছোয়া লেগেছে বলেই অল্প সময়ের মধ্যে জমি চাষ ও রোপন শেষ করতে পারছেন কৃষকেরা।
তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, সময়মতই বৃষ্টি হওয়ায় কৃষকরা রোপা আমন রোপন শুরু করেছেন তিনি বলেন, এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে য়াওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD