1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ সমিতির চেক বিতরণ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

তানোরে মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ সমিতির চেক বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোরে মাঝে মৃত ও অবসরপ্রাপ্ত ২৪ জন মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে ৮লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন।

উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হকের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উপদেষ্টা রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান।

ড্যাব কেন্দ্রীয় কমিটির জেনারেল সদস্য ডাক্তার মিজানুর রহমান মিজান, তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ-সভাপতি আবু সাইদ বাবু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরণ্য কুসুম,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ মুন্সি, তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সহ-সভাপতি সুলতান আহম্মেদ, তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা প্রমূখ। এছাড়াও উপজেলা, দুই পৌরসভা এবং সাত ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD