1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে-বায়া সড়ক খানা-খন্দে ভরা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

তানোরে-বায়া সড়ক খানা-খন্দে ভরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোর সড়কের বায়া মোড় থেকে কাশেম বাজার মোড় পর্যন্ত বেশ কয়েকটি স্থানের রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে ট্রাক বাস সিএনজিসহ মটরসাইকেল।বৃহস্পতিবার দুপুরে সরেজমিন তানোর কাশেম বাজার মোড় থেকে বায়া সড়কে গিয়ে দেখা গেছে, কালীগঞ্জ বাজার মোড়, দেওতলা মোড়ের দক্ষিণের রাস্তা, চান্দুড়িয়া চকির ঘাট ব্রিজের সামনে, হাড়দহ বিলের মাঝের নাইস গার্ডেনের সামনের কয়েকটি স্থান, বাঘধানী মোড়ের পূর্ব দিকে এবং পশ্চিম দিকের রাস্তা এবং বাঘসারা মোড়ের উত্তর দিকে ও দক্ষিণ দিকের বিশাল এলাকা জুড়ে বিভিন্ন স্থানে ছোট বড় বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে।

ফলে, বর্ষার শুরুতেই বৃষ্টির পানি জমে থাকার পাশাপাশি পিচ্ছিল হয়ে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাক, বাস, ট্রলি, সিএনজি ও মটরসাইকেল চালকসহ যানচলাচলে চরম দূর্ভোগ ও জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে।
রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে এবং খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন ওই রাস্তাটির ভাঙ্গা স্থান গুলো সংস্কার না করায় বর্ষার বৃষ্টির পানি জমে থাকছে। রাস্তাটির বিভিন্ন স্থানের গর্তের কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ ও জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

অপর দিকে বাঘধানী ও দুয়ারীর মোড়ে পুরোনো ব্রিজ ২টি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও ওই ব্রিজ দিয়ে চলাচল করছে যান যান বাহন। তবে, ওই দুই ব্রিজের পার্শ্বেই পৃথক ২টি ব্রিজ নির্মান কাজ শেষ হয়েছে। কিন্তু সংযোগ সড়করর কাজ সম্পূর্ণ না হওয়ায় চালু করা হয়নি ব্রিজ ২টি। পুরোনো ব্রিজ ২টির উপর দিয়েই জীবনের ঝুকি নিয়েই যানবাহন চলাচল করছে। ওই ব্রিজ ২টিরও বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন সময় ওই ব্রিজ ২টিতে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন চলাচল কারীরা। তাই দ্রুত নতুন ব্রিজের সংযোগ সড়কের কাজ শেষ করে নতুন দ্রিজ ২টি চালুর দাবি জানিয়েছেন চলাচলকারীরা।

এই বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাসহ চরাচলকারী যানবাহনসহ জরুরি প্রয়োজনে শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বায়া মোড় থেকে কাশেম বাজার পর্যন্ত সড়কের হাড়দহ বিল পর্যন্ত তানোর উপজেলার মধ্য রয়েছে। বায়া মোড় থেকে বাঘধানী মোড়ের ব্রিজের উত্তর দিকে হাড়দহ বিল পর্যন্ত পবা উপজেলার সীমানা। তিনি বলেন, ভেঙ্গে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়া স্থান গুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD