1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে ফুটবল মাঠে মাদ্রাসার নতুন ভবন নির্মানে গ্রামবাসীর বাধা | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

তানোরে ফুটবল মাঠে মাদ্রাসার নতুন ভবন নির্মানে গ্রামবাসীর বাধা

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোরে ফুটবল মাঠে মাদ্রাসার নতুন সরকারী ভবন নির্মানে বাধা দিয়েছেন গ্রামবাসী। নির্মান কাজ শুরুর জন্য কোদালের কোপ দিয়ে উদ্বোধন করলেও মাটি কাটার জন্য ভেকু মেশিন চালু করার সাথে সাথে বাধা দিয়ে ভেকু মেশিনের সামনে গ্রামের কিশোর, যুবকসহ সাধারণ জনতা দাড়িয়ে যান এবং বসে পড়েন। এর মধ্যে ১ যুবক সুয়ে প্রতিবাদ জানান। ফলে, মাটি খনন ও ভবন নির্মান কাজ শুরু করতে পারেননি কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোকুল গ্রামের গোকুল মাদ্রাসার সামনের ফুটবল মাঠে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, সম্প্রতি গোকুল মাদ্রাসার জন্য নতুন ভবন বরাদ্ধ দেয় সরকার। সরকারের বরাদ্ধ নতুন ভবনটি মাদ্রাসার সামনের ফুটবল মাঠে নির্মানের জন্য মাফ জোক শুরু হলে গ্রামবাসী ওই ভবন নির্মানের জায়গা ও মাঠ নিজেদের দাবি করে একমাত্র খেলার মাঠটি রক্ষার দাবি জানিয়ে ভবন নির্মান কাজ বন্ধে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার পাশাপাশি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। ফলে, দফায় দফায় গ্রামবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হন।

সোমবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান ও তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও তানোর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মাফ জোক করে খুটি পুতে রশি টাংগিয়ে কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে নির্মান কাজের উদ্বোধন করেন। খবর পেয়ে গ্রামের লোকজন নিয়ে যুবক ও কিশোররা ভবন নির্মানের বিরধিতা করেন।

এসময় ভবন নির্মানের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করার জন্য মেশিন চালু করার সাথে সাথে গ্রামের লোকজনসহ কিশোর ও যুবকরা ভেকু মেশিনের সামনে দাড়িয়ে যান এবং বাধা দেন। এর একপর্যায়ে যুবকরা মাঠের জায়গা নিজের দাবি জানিয়ে মাঠ রক্ষার জন্য মেশিনের সামনে বসে পড়ার পাশাপাশি সুইয়ে পড়েন। এসময় ইউএনও’র প্রতিনিধিগন গ্রামবাসীসহ যুবকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD