

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোরে পৈত্রিক সুত্রে পাওয়া এক নারী জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার তালন্দ ইউপির নারায়নপুর গ্রামে। এঘটনায় ভুক্তভোগী নারী মরিয়ম বেগম বাদি হয়ে একই গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র নুরশাদ আলীসহ ৫ জনকে বিবাদী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর উপজেলার নারায়নপুর মৌজার, জেল নং ১৬০, দাগ নম্বর ১৭৪৯ ও ৩৯০, খতিয়ান নং ৮৭৭, ৮৭২, ৫৯, ৮৭৩ ও ৮৭৫। শ্রেণী-ধানী,পরিমাণ ১ একর ৬৬ শতাংশ মরিয়ম বেগম তার মায়ের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হয়ে আমার পূর্ব পুরুষ হতে আনুমানিক ৪০ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে দখল ভোগ করে আসছি, আরো ৬৬ শতাংশ জমি যা কোর্টের রায়ের মাধ্যমে পেয়ে ২ বছর যাবৎ দখল ভোগ করে আসছেন।
এর মধ্যে ৩৯০ দাগে ৯৫ শতাংশ সম্পতি নিয়ে সিভিল মামলা চলমান রয়েছে। উক্ত সম্পত্তি আদালত বাদি মরিয়ম বেগমের দখলে রাখার পক্ষে রায় প্রদান করেন। আদালতের রায় মতে, যতদিন উক্ত মামলা চলমান থাকবে ততদিন উক্ত সম্পত্তি মরিয়ম বেগম ভোগ দখল করবেন।
উক্ত মরিয়ম বেগমের চাচাতো ভাই, ফিফাতো ভাই, ফুফারা উক্ত সম্পত্তি জবর দখলের চেষ্টা করছেন। গত ২৯ শে জুন ভোরে বিবাদীগণ যোগসাজসে লাঠি, সোঠা, লোহার রড, হাসুয়া, বল্লম ও বাঁশের লাঠি হাতে উক্ত সম্পত্তিতে এসে রোপা আমন ধান রোপনের চেষ্টা করে। এসময় মরিয়মের ভাই মশিউর ও মতিউর বিবাদীগণকে বাধা প্রদান করতে গেলে, বিবাদীগণ তাদের বাঁধা নিষেধ করলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে বলে তোরা যদি এই সম্পত্তিতে আসিস তাহলে তোদের প্রাণে মেরে ফেলবো।
এসময় প্রাণের ভয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশংকা করছেন এলাকাবাসী। এবিষয়ে জানতে চাইলে উক্ত জমির বর্গা চাষী এরশাদ আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তির জমি আমি বর্গানিয়ে চাষ করছি জানিযে তিনি বলেন আদালতেই এর ফায়সারা হবে বলেও জানান তিনি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।