

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শাহীনুজ্জামান যোগদান করেছেন। তিনি ২০১১ ব্যাচে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন।
শাহীনুজ্জামান সাবেক ওসি আফজাল হোসেনের স্থলাভিষিক্ত হয়ে রোববার (৭ডিসেম্বর) বিকেলে থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বগুড়ার শিবগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
নতুন ওসি তানোর উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
তানোর থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান জয়পুরহাট জেলার বাসিন্দা।