1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে ডাসকোর এনগেজ প্রকল্পের অবহিত করন সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

তানোরে ডাসকোর এনগেজ প্রকল্পের অবহিত করন সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত
0-0x0-0-0#

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহী তানোরে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৮জুলাই) সকাল ১১টার সময় বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তানোর উপজেলা হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন,ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক, প্রকল্পের সংক্ষিপ্ত বিবরন পেশ করেন, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা হুবার্ট ব্লুম ও নেটজ বাংলাদেশ এর পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ চৌধুরী সারোয়ার জাহান ডাসকো ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হামজা,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ হাবিবা খাতুন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা বন কর্মকর্তা আঃ মান্নান, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টার, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনজিও প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান.। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি পরিবেশ বিষয়ে কাজ করেন এমন ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারী,যুব এবং আদিবাসী নেতৃত্বাধীন সক্রিয় স্হানীয় সিভিল সোসাইটি সংগঠন গুলো টেকসইভাবে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের কারনে সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যকর, পরিস্কার এবং নিরাপদ পরিবেশের অধিকার সুরক্ষা এবং প্রবর্তনের মাধ্যমে একটি নিন্ম- কার্বন নিঃসরণকারী এবং জলবায়ু সহনশীল সমাজ প্রতিষ্ঠায় অগ্রসর হবে। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডাসকো ফাউন্ডেশন তানোর উপজেলায় যে কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছে তা খুবই সমসাময়িক। জলবায়ুর অভিঘাত মোকাবিলায় প্রান্তিক মানুষকে সক্ষম করে তোলাই হবে আমাদের বড় কাজ। যে কাজটি ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ডাসকো ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD