1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু হয়েছে | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

তানোরে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু হয়েছে

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোরে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ( ২রা জুলাই) দুপুরে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের জমির মাঠে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত ইসমাইল হোসেন শিবরামপুর গ্রামের মৃত আলমের পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল প্রতিদিনের মতো আজও সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। কাজ শেষে দুপুর আনুমানিক ১২টার দিকে জমির আইল পাঁয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা রাসেল ভাইপার সাপ তার পায়ে ছোবল মারে।

এ সময় সাপের কামড় খেয়ে প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দ্রুত বাড়িতে এসে পরিবারকে বিষয়টি অবহিত করেন। স্বজনরা তাৎক্ষণিক ভাবে দ্রুত তাকে মাইক্রোবাস যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়। নিহত ইসমাইল দুই সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, গ্রামে রাসেল ভাইপার সাপের উপস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। তারা এ ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে এলাকায় সাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।উল্লেখ্য, রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ংকর বিষধর সাপ হিসেবে পরিচিত। এটি কামড়ালে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে প্রাণহানি ঘটে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD