

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষ হীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমখানায় এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাপড়াস্থ্য এতিম কানা (শিশু সদনে) রাজশাহী জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের আয়োজনে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে মিজানুর রহমান মিজান বলেন, বেগম জিয়া ছিলেন আপোষ হীন নেত্রী। তার উপর ফ্যাসিস্ট হাসিনা এমন কোন নির্যাতন নেই যা করেনি। স্মৃতি বিজড়ীত সেনা কল্যানের বাড়ি থেকে কিভাবে বের করে দেয়া হয়েছিল সেটা দেখে দেশবাসীসহ বিশ্ব বিবেক কেঁদেছিল। তাকে গণতন্ত্রের মা বলা হয়।
কারন এই গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছিলেন তিনি। কোন আপোষ করেননি। কত মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েও স্বৈরাচারদের সাথে আপোষ করেননি। এদেশ তার ঠিকানা এটা তিনি বারবার বলেছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতা দান করুন। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।
অপর দিকে মঙ্গলবার বিকালে তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে পৃথক ভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।