1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তানোরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ প্রণোদনা বিতরণ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

তানোরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার বীজ প্রণোদনা বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোরে চলতি অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষক দের মাঝে বিনা মূল্যের সার বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ প্রণোদন বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লিয়াকত সালমান। তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন, আলী রিয়াজ, অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডন। কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবারে ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। প্রণোদনা নিতে আসা কৃষকদের উদ্যোশ্য ইউএনও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষি খাতে বিভিন্ন ভাবে বিনা মূল্যে প্রণোদনার সার বীজ দিয়ে যাচ্ছেন। প্রতিটি চাষাবাদের আগেই এসব প্রণোদনা দেয়া হয়। যাতে করে আপনারা চাষাবাদ বৃদ্ধি করতে পারেন। সরকার চাই প্রতিটি জমিতে যেন চাষাবাদ হয়। আপনারা কেউ এই প্রণোদনার সার বা বীজ বাজারে বিক্রি করবেননা। যদি এধরণের কাজ কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। জমিতে যে পরিমান সার লাগবে সে পরিমান সার ব্যবহার করবেন। অযথা ফলন বাড়াতে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করা যাবে না। এতে করে জমির উর্বরতা কমে যাবে। কোন ধরনের সমস্যা হলে কৃষি অফিস থেকে পরামর্শ গ্রহণ করবেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাত ইউনিয়ন এবং দুই পৌরসভার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD