

চপল রায় ভোলা জেলা প্রতিনিধি:ভোলার তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ, সুসংহত ও কার্যকরী ভূমিকা পালন করতে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে পশলা বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সন্মেলন প্রাঙ্গণে স্বতঃস্ফূর্তভাবে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা। প্রথম পর্বে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র নেতাদের স্মৃতিচারণ করে কার্য্যনির্বাহী কমিটি গঠনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক জনাব মোঃ গোলাম মোস্তফা মিন্টু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মিথ্যা ও বানোয়াট মামলা, হামলা ও সীমাহীন নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমে ক্ষতিগ্রস্ত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সকল ভেদাভেদ ভুলে ভোলা ৩ আসনের ছয় বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাবেক বাণিজ্যমন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে শক্তিশালী করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। শশম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু ‘র সভাপতিত্বে ও ঢাকাস্থ তজুমদ্দিন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি মামুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান , একেএম মহিউদ্দিন জুলফিকার, গোলাম সরোয়ার আলম, শাহাদাত হোসেন পাটোয়ারী, জাকির হোসেন মনু, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক হাসান মোঃ সাফা পিন্টু, মহিলা দল সভানেত্রী ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুর প্রমুখ।