1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকা ৮ আসনের ইয়ুথ এমপি নির্বাচিত হলেন ইনফ্লুয়েন্সার 'আবু জুবায়ের' | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

ঢাকা ৮ আসনের ইয়ুথ এমপি নির্বাচিত হলেন ইনফ্লুয়েন্সার ‘আবু জুবায়ের’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ যুব ছায়া সংসদ ২০২৫-এ ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শান্তিবাগ) থেকে ইয়ুথ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো: আবু জুবায়ের।

ছাত্রজীবন থেকেই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন জুবায়ের। তিনি বর্তমানে মনারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে (এলএল.বি) পড়াশোনা করছেন। পড়ালেখার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম, মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি, নেতৃত্বমূলক কর্মসূচি এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তরুণদের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি তিনি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন। এছাড়াও গতবছর বছর তিনি এশিয়া প্যাসিফিক ডিপ্লোম্যাসি ফোরামে “ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪”-এর জন্য মনোনীত হন। জুবায়ের বলেন, “আমি বিশ্বাস করি, তরুণরা দেশের সবচেয়ে বড় শক্তি। এই প্ল্যাটফর্ম আমাকে তরুণদের চাওয়া-পাওয়ার কথা সংসদীয় কাঠামোর মতো একটি মঞ্চে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আমি চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে।”

বর্তমানে তিনি দেশের বিভিন্ন সামাজিক, নেতৃত্ব বিকাশ ও মানবিক কার্যক্রমে যুক্ত আছেন এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও অধিকার আদায়ের বিষয়ে কাজ করে যাচ্ছেন। তার স্বপ্ন, “একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সচেতন বাংলাদেশ গঠন, যেখানে তরুণরা হবে নেতৃত্বের অগ্রসেনা।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD