1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকা-১৬ এ বড় চমক:আনিনুল হককে সমর্থন ঘোষণা বুলবুল হক মল্লিকের | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ নাগেশ্বরীতে ১ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, ২ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা-১৬ এ বড় চমক:আনিনুল হককে সমর্থন ঘোষণা বুলবুল হক মল্লিকের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক’কে সমর্থন দিয়েছেন বিএনপি নেতা বুলবুল হক মল্লিক। দীর্ঘদিন পর লন্ডন থেকে দেশে ফিরে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপি নেতা বুলবুল হক মল্লিক। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিজ এলাকা মিরপুরে (পলাশনগর) আসেন। সেখানেও স্থানীয় নেতাকর্মী ও এলাকার বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বুলবুল হক মল্লিকের আগমনে এলাকায় মিষ্টি বিতরন করেন নেতাকর্মীরা। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় আনন্দিত স্থানীয়রা।

পরবর্তীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুলবুল হক মল্লিক বলেন,” বিএনপি আজ ঐক্যবদ্ধ, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আমিনুল হক একজন ভালো মানুষ। দূর্দিনে তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন, বিএনপিকে ধরে রেখেছেন, আমরা সকলে মিলে আগামী নির্বাচনে আমিনুল ভাইকে ঢাকা-১৬ আসন উপহার দিবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, প্রতিপক্ষের লোকজন এসব করে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে।

এসময় তিনি নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি এবং নিন্দা জ্ঞাপন করেন। এছাড়াও কিবরিয়ার পরিবারের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

বুলবুল হক মল্লিকের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে অন্তত ৫০টি মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিষ্ট সরকার। ২০১৮ সালে পলাতক থাকা অবস্থায় উত্তরা থেকে গ্রেফতার হন তিনি। পরবর্তীতে জামিনে বের হয়ে বিদেশে পাড়ি জমান। দীর্ঘ আইনি প্রকৃয়া শেষে তিনি অবশেষে দেশে ফিরলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD