1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টা পার | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টা পার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

সোহেল সরকার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:-

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার এক অংশে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। যানজটের ভয়াবহতা এতটাই তীব্র যে পাঁচ মিনিটের পথ ঘণ্টাতেও পার হওয়া যায়নি। গতকালের যানজট বেড়ে এখন ২৫ কিলোমিটারে দাঁড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী। এতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামগামী যানগুলোর চলাচল করে অনেকটা ধীরগতিতে। সড়কের দূরাবস্থার কারণে যানগুলোকে ঘণ্টা পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সারাদিন-রাত যানজট লেগেই ছিল।

ওসি মামুন রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। তবে আজ সকালে এই যানজট ভয়াবহতায় রূপ নেয়। ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে যানজট লেগে আছে। তবে ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পর যানজট আরও বাড়বে। সকাল থেকে গাড়ি শুধু ঢাকার উদ্দেশ্যে ছাড়ছি। সিলেট লাইন বন্ধ হয়ে আছে। মহাসড়কের খারাপ অবস্থা ও ড্রাইভারদের অসচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD