1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকা রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে ডিআইজি রেজাউল করিমের নির্দেশনা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

ঢাকা রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে ডিআইজি রেজাউল করিমের নির্দেশনা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা রেঞ্জের আওতাধীন এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং নভেম্বর মাসের অপরাধ চিত্র বিশ্লেষণে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত হলো মাসিক অপরাধ পর্যালোচনা সভা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

সভায় ডিআইজি রেজাউল করিম মল্লিক রেঞ্জের আওতাধীন প্রতিটি জেলার নভেম্বর মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের ধরণ, তদন্ত অগ্রগতি, অপরাধ দমন এবং অভিযানের সাফল্য পর্যালোচনা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে অধিক সমন্বয়, মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ ইউনিট প্রধানদের আরও কার্যকর ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিবেদন ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মো. মোস্তাফিজুর রহমান, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার আরআরএফ- ঢাকা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমান, নবনিযুক্ত পুলিশ সুপারগণসহ রেঞ্জাধীন বিভিন্ন জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, আধুনিক প্রযুক্তিভিত্তিক ডিজিটাল নজরদারি বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি এনে মানুষের নিরাপত্তা ও আস্থার জায়গা সুসংহত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD