1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকা প্রেসক্লাবের নামে ভুয়া সদস্য ফরম প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্কতা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

ঢাকা প্রেসক্লাবের নামে ভুয়া সদস্য ফরম প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্কতা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ

জানা গেছে, ঢাকা প্রেসক্লাবের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবৈধভাবে সদস্য অন্তর্ভুক্তির ভুয়া ফরম বিতরণ করছে—এমন অভিযোগ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অনুমোদিত কমিটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজ কল্যাণ পরিষদ থেকে নিবন্ধিত (ঢ-০২০২৯) ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে বর্তমানে কোনো সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে না এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।

ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মাহমুদ (পাভেল) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রের এ উদ্যোগ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রতারণার উদ্দেশ্যেই পরিচালিত। তিনি বলেন, কেউ যদি এ ধরনের ফরম পায়, তাহলে সরাসরি প্রশ্ন করা উচিত— “কোন ক্ষমতাবলে এসব ফরম বিতরণ করা হচ্ছে?”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ভুয়া সদস্য ফরম বিতরণ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে প্রতারকদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং যে কোনো ধরনের ভুয়া কার্যক্রম চিহ্নিত করে প্রতিহত করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD