1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকা গুলশান থেকে লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মরদেহ উ’দ্ধার | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

ঢাকা গুলশান থেকে লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মরদেহ উ’দ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা জেলা প্রতিনিধি:রাজধানীর গুলশানের একটি বাসা থেকে লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রায়হান (২৮)–এর মরদেহ উ’দ্ধার করা হয়েছে। সোমবার রাতে গুলশান থানা পুলিশ মরদেহটি উ’দ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ঘটনাস্থলের অবস্থা দেখে আত্মহ’ত্যা বলে ধারণা করা হলেও, ঘটনাটি হ’ত্যা নাকি আত্মহ’ত্যা—এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।পরিবারের দাবী এটি পরিকল্পিত হ’ত্যা।রায়হানের স্বজনসহ ঘনিষ্ঠ পরিচিতজনরা দাবি করছেন, এটি কোনোভাবেই আত্মহ’ত্যা হতে পারে না। তাদের অভিযোগ, রায়হানকে পরিকল্পিতভাবে হ’ত্যা করে ঘটনাকে আত্মহ’ত্যা হিসেবে সাজানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের নগরিপাড়া গ্রামের বাসিন্দা আল-আমিন রায়হান ছিলেন স্থানীয়ভাবে পরিচিত ছাত্রলীগ নেতা। তিনি ঐ এলাকার জনপ্রিয় চেয়ারম্যান শাহিনের ভাতিজা এবং পিতা মো. তাজুল ইসলাম–এর বড় ছেলে।ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অল্প বয়সেই নেতৃত্বগুণ ও সক্রিয়তার কারণে তিনি লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।গুলশান থানা পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থলের তথ্যপ্রমাণ এবং ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতে এটি আত্মহ’ত্যা নাকি হ’ত্যা—তা নিশ্চিত হওয়া যাবে।ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, বন্ধু ও স্বজনরা রায়হানের অকাল মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD