1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকায় ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

ঢাকায় ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকায় ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন,ঢাকা শহরে এবার ২৫৪ মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপ ৮৯টি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন,আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করবো এবং তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন,পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে পূজামণ্ডপে চারটি শ্রেণিতে ভাগ করে ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। মণ্ডপগুলোর শ্রেণি মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে সর্বনিম্ন ১১ জন থেকে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। নিজ নিজ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে প্রায় ২ হাজার ২০০ পুলিশ মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি বলেন, মণ্ডপগুলোতে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও ২ হাজার ৪০০ ফোর্স মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সোয়াত, এক্সক্লুসিভ রিকভারি ও বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশপাশে পুলিশের নজরদারি থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD