1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার (১১ জুলাই) রাতে ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ও থানার সামনে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক বেলাল হাবশী।

মিছিলে আরও উপস্থিত ছিলেন – ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী,জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম আল হাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখার সদস্য মাওলানা ডাক্তার হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক ইসহাক বিন আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি ইব্রাহিম খলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সহ-সভাপতি মফিজুর রহমানসহ তাওহীদি জনতা।

বক্তারা বলেন, “এ হত্যাকাণ্ডে জড়িত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিসহ সকল খুনিদের জনসমক্ষে এভাবেই পাথর ছুড়ে মেরে হত্যার শাস্তি দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD