

সিলেট জেলা প্রতিনিধি:আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে ঝটিকা মিছিল শেষে রাজধানী ঢাকায় পালিয়ে যাবার পথে সুনামগঞ্জে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক পুরান লক্ষণশ্রীর মিনা দাশসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম জানান, বৃহস্পতিবার নাশকতার মামলা দায়েরপূর্বক তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয় গ্রেফতারকৃতরা অন্যরা হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক বখতিয়ারুল হক মাহি, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নিহার রঞ্জন।ওসি জানান, বুধবার জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় আ,লীগের লকডাউন বাস্তবায়নে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ আ,লীগ ও অঙ্গ সংগঠনের ১০-১৫ জন নেতাকর্মীরা। ওই মিছিলের অগ্রভাগে থাকা নারী নেত্রী ছিলেন মিনা দাশ।মিছিল শেষে ফেসবুকে মিছিলের ভিডিও পোষ্ট করে রাজধানী ঢাকায় পালিয়ে যাবার পথে বাস ষ্টেশন থেকে মিনা দাশ ও অন্যদের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে গ্রেফতার করা হয়।