1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকায় নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করছে ডিএমপি | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করছে ডিএমপি

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে শুরু হয়েছে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০২৫’। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ ও সুরক্ষিত সমাজ গঠনের জন্য নাগরিকদের তথ্যের একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডাটাবেজ তৈরি করা।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহ পালিত হচ্ছে।

তিনি বলেন, এই সময়ে নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া যারা আগে তথ্য দিয়েছেন কিন্তু পরবর্তীসময় বাসা পরিবর্তন করেছেন, তাদের তথ্য হালনাগাদ করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে নাগরিকদের পরিবারের সদস্য যেমন স্ত্রী, সন্তান, গৃহকর্মী ও গাড়িচালকদের তথ্যও সংগ্রহ করা হবে। এর মাধ্যমে একটি নির্ভুল, নির্ভরযোগ্য ও পরিপূর্ণ ডাটাবেজ তৈরি করা হবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ সফল করতে ওয়ারী বিভাগের পক্ষ থেকে সকল নাগরিককে তথ্য প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD