1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকায় ঝটিকা মিছিল: আওয়ামী লীগের আরও ১০ নেতাকর্মী গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ঢাকায় ঝটিকা মিছিল: আওয়ামী লীগের আরও ১০ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা এসব মিছিলের আয়োজন ও অর্থায়নের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—লক্ষ্মীপুরের কমলনগর থানার চর লরেঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ওরফে সাগর (৩৩), গোপালগঞ্জ সদর সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক জুয়েল বালা (২৬), বরিশালের উজিরপুর থানা ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৪৫), ভাটারা থানার ৪০নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সালমান হোসেন ইমন (৩২), নরসিংদীর পলাশ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি কারিউল্লা সরকার (৫২), ভাটারা থানার ৪০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তানভীর হক নাদিম (৩৩), ঢাকা মহানগর তেজগাঁও থানার ২৪নং ওয়ার্ডের ১ নং ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ূন মিয়া (৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয় (২৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান নাঈম (২৩) ও ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সদস্য নাসিরুল ইসলাম হিমেল (৩৫)।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, শনিবার থেকে রোববার পর্যন্ত ডিবির একাধিক টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD