1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৪৪ নেতাকর্মী গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৪৪ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে আজ (বুধবার) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা তাদের সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ঝটিকা মিছিল,অর্থায়ন,সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড ও সহিংসতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD