1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ডিএমপির উত্তরা বিভাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ডিএমপির উত্তরা বিভাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের আয়োজনে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উত্তরা পূর্ব থানার কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মহিদুল ইসলাম।

তিনি অক্টোবর মাসে বিভাগের সামগ্রিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় উত্তরা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত এবং জননিরাপত্তা জোরদারে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও উত্তরা জোন) আহম্মদ আলী এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণখান জোন) আরিফুল ইসলাম। উত্তরা, বিমানবন্দর ও দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদারা কর্মকর্তারা অংশ নেন।

অক্টোবর মাসে উত্তরা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে ভালো ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন অফিসারকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি মহিদুল ইসলাম তাদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উত্তরা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয় এবং আসন্ন শীত মৌসুমে জননিরাপত্তা নিশ্চিত করতে টহল, গোয়েন্দা তৎপরতা ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।

চলতি মাসে অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য, অপরাধ দমন ও জনগণের আস্থা অর্জনে উত্তরা বিভাগের পুলিশ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন ডিসি মহিদুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD