1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঠাকুরগাঁও হরিপুরে মাদ্রাসায় ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও হরিপুরে মাদ্রাসায় ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নয়ন হোসেন,হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খামার ঈদগাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসায় শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে সুপার মামুনুর রশীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে—সুপার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম মিয়াসহ একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে একটি পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অনিয়মের তদন্তসহ বৈধ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ইউপি সদস্য আলমাস আলীসহ ১২ জন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ম্যানেজিং কমিটি গঠনের দায়িত্ব পাওয়ার পরও প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম তফশিল ঘোষণা না করে সুপারের আত্মীয়স্বজনদের নিয়ে গোপনে কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেন। এতে অভিভাবকরা বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অভিভাবক প্রতিনিধি আলমাস আলী বলেন, “গোপনে অবৈধ পকেট কমিটি গঠন করা হয়েছে—এটি আমরা কোনোভাবেই মানি না। নিয়ম মেনে তফশিল ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।”

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মামুনুর রশীদ বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, এডহক কমিটির সভাপতির সঙ্গে কথা বলেন।” এডহক কমিটির সভাপতি আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “যা বলা হচ্ছে সব মিথ্যা ও ভিত্তিহীন।”

সহকারী সুপার সানাউল্লাহ জানান, “আমি সুপার স্যারকে কমিটি বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন নির্বাচনের কোনো সুযোগ নেই, সিলেকশনের মাধ্যমে কমিটি হবে। তিনি কীভাবে কী করেছেন—সেটি আমি জানি না।”

প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, “আমার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি স্টাফদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি—মাদ্রাসার স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ম্যানেজিং কমিটি গঠন নিশ্চিত করা জরুরি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD