1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
টেলিগ্রাম চ্যনেলের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় 'তান্ডব', গ্রেফতার ৩ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

টেলিগ্রাম চ্যনেলের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় ‘তান্ডব’, গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যনেলের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় তান্ডব সিনেমার পাইরেসি কপি।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া কর্তৃক রাজধানীর বনানী থানায় মামলা দায়েরের পরই তদন্ত ভার নিয়েই তিন আসামীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।

গ্রেফতাররা হলেন, ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

বুধবার (১৮জুন) বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, তান্ডব সিনেমার বিষয়ে প্রথমে একটি মামলা হয়। এই সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বাদি হয়ে বনানী থানায় একটি মামলা করেন। গত ৪ জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করেছে। তার কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে যখন প্রচার করে তখন তিনি (প্রযোজক) কিছু অজ্ঞাতনামা নামে লিংক উল্লেখ করে মামলাটি করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, এরপরই আমরা যখন কার্যক্রম শুরু করি এবং তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। পাশাপাশি আমরা লিংকগুলো এ্যনালাইসিসের কাজ করি। মূলত আমরা এখানে দেখি টেলিগ্রাম চ্যনেলের মাধ্যমে সিনেমাটি প্রথম প্রচার হয় এবং সেটি (টেলিগ্রাম চ্যনেল) মূলত কে কন্ট্রোল করে, কারা কন্ট্রোল করে সেটা ডিবি সাইবার টিমের মাধ্যমে আমরা বের করতে পারবো। এছাড়াও এই অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।

তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। আসামিদের মধ্যে একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম।

তাকে জিজ্ঞাসাবাদে তিনি যেটা কয়েকজনের নাম বলেছেন যাদের মাধ্যমে এই পাইরেসি কপিটা পেয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই চলছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে দুজনের অবস্থান শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকগুলো যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

আর গ্রেফতার বাকি দুজন ঘোষণা দিয়েছেন যে এটার পাইরেসি কপি এসেছে। পাইরেসি একটা অপরাধ তাই আমরা এটা গুরুত্বের সাথে দেখছি। এই অপরাধের সাথে সংশ্লিষ্ট যাদের আমরা পাবো তাদেরও আইনের আওতায় নিয়ে আসবো।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD