1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই (রবিবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা।

পরবর্তীতে ২২ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোটটির ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিক পক্ষের কাছ থেকে ৬ লক্ষ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার করা মাছ নিলামে বিক্রি করে ২০% ভ্যাটসহ মোট ২ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD