1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মঙ্গলবার) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি সংকেত অমান্য করে গহিন পাহাড়ে পালিয়ে যান।

পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা। তবে মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD