1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল ও আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি মোটরসাইকেল থামানো হয়।

পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় আনুমানিক ১ কোটি টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা। একই সঙ্গে চালকের দেহ তল্লাশিতে কোমর থেকে উদ্ধার করা হয় ৭.৬৫ মি.মি. ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি। এসময় ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মাদক পাচারসহ সকল প্রকার অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান জোরদার থাকবে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD