1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অনাস্থা: দুই শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অনাস্থা: দুই শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের প্রতি অনাস্থা জানিয়ে সখীপুর উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় ১১ নেতা পদত্যাগ করেছেন। শুধু উপজেলা নয়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও প্রায় দুই শতাধিক নেতা-পদধারীও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাষ্টারসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে শাজাহান সাজু অভিযোগ করেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিক মাঠে ফেরানোর সুযোগ সৃষ্টি করছেন। তিনি দাবি করেন,বিএনপির স্থানীয় কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় সামনে আনা হচ্ছে। এ ছাড়া দলের বাইরে গিয়ে তিনি ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাষ্টার বলেন,প্রার্থী আহমেদ আযম খান একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি জানান,টাঙ্গাইল জেলার অন্যতম মুক্তিযুদ্ধ সংগঠক বীর মুক্তিযোদ্ধা খালেক মণ্ডলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার ঘটনাই প্রমাণ করে—তিনি আদর্শবান রাজনীতিবিদ নন।

সংবাদ সম্মেলনে শীর্ষ নেতারা বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে আহ্বান জানান, টাঙ্গাইল-৮ আসনে অ্যাডভোকেট আহমেদ আযম খানের মনোনয়ন বাতিল করে একজন সৎ,নীতিবান ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য।

পদত্যাগের ঘোষণায় সখীপুরে বিএনপির রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD