1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
টাকা ধার দেওয়ার কথা বলে নারীকে গণধর্ষণ,গ্রেফতার ২ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

টাকা ধার দেওয়ার কথা বলে নারীকে গণধর্ষণ,গ্রেফতার ২

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার হওয়া এক নারীর দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আক্কাছ আলী (৪৪) ও আমানুল্লাহ ভূইয়া (৪৫)।

বৃহস্পতিবার রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৪ জুন সন্ধ্যায় ভিকটিম তার প্রতিবেশী আক্কাছ আলীর কাছে এক হাজার টাকা ধার নিতে যায়। আক্কাছ আলী টাকা দেওয়ার কথা বলে তাকে আমান উল্লাহ ভূইয়ার বাড়ীতে নিয়ে যায়। সেখানে গিয়ে কিছু টাকা কম আছে বিধায় তা সংগ্রহ করার কথা বলে রুমে বসে অপেক্ষা করতে বলে। ভিকটিম রুমে প্রবেশ করলে কৌশলে দরজা বন্ধ করে পালাক্রমে আক্কাছ ও আমানুল্লাহ জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম জোড়পূর্বক দরজা খুলে তার নিজ বাড়িতে চলে যায় এবং অসুস্থ হয়ে পরে।

এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। এ মামলায় আজ ভোরে খিলক্ষেত থানাধীন বরুয়া পারুলিয়া এলাকা হতে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD