1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝিনাইগাতী থানার ওসি আল-আমিন সাধারণ মানুষের প্রশংসার জোয়ারে ভাসছেন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

ঝিনাইগাতী থানার ওসি আল-আমিন সাধারণ মানুষের প্রশংসার জোয়ারে ভাসছেন

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর- জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আল-আমিন সাধারণ মানুষের প্রশংসার জোয়ারে ভাসছেন। খোঁজনিয়ে জানাগেছে, ওসি মোঃ আল-আমিন, ঝিনাইগাতীতে যোগদানের আগে সিলেটের হবিগঞ্জ জেলার কোর্ট ইন্সপেক্টর, ডিবির ওসি ও কোম্পানীগঞ্জের জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত”র দায়িত্বে ছিলেন। তিনি, ঝিনাইগাতীতে যোগদানের পর কোন ধরনের বৈষম্য, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিংসহ কোথাও যেন এধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে তিনি নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দেয়া অব্যাহত রেখেছেন। গতবছর বন্যাকবলিত এলাকায় ওসি আল-আমিন তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৩শ পরিবারের মাঝে খিচুড়ি ও শুখনো খাবার বিতরণ করে পুলিশ, জনতার বন্ধু হিসেবে আস্থা অর্জন করেন। থানায় সেবা নিতে আসা জনগণের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। তাছাড়া ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো,আল-আমিনের নেতৃত্বে মাদক নির্মুলে মাঠে নামেন থানা পুলিশ, ইতিমধ্যেই মাদক নির্মুলের পথে। চলতি বছরের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ২ হাজার ২শত ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যাহার অনুমানিক মূল্য ৯ লাখ টাকা। তিনি অপরাধীদের সাথে কখনো আপস করেননা। সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সেবা দিতে, পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ওসি আল আমিন। এছাড়া ওসি আল আমিন ঝিনাইগাতীতে যোগদানের পর থেকেই থানা পুলিশে ফিরে এসেছে স্বচ্ছতা। সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিশ্বাস। এখন কোন মামলা দায়ের করতে পুলিশকে টাকা দিতে হয় না। বিনা টাকায় বিচার পাচ্ছেন অসহায় বিচার প্রার্থীরা। ওসি আল-আমিন, মানবতার ফেরিওয়ালা হিসেবে সাধারণ মানুষের প্রশংসার জোয়ারে ভাসছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD