1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝিনাইগাতীতে ১৪৮ পিস ইয়াবাসহ এক যুবক | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ

ঝিনাইগাতীতে ১৪৮ পিস ইয়াবাসহ এক যুবক

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হামিদুল(১৯)কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রীজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.হামিদুলকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত হামিদুল উপজেলার পূর্ব গজারীকুড়া গ্রামের সালাম মিয়ার ছেলে।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৪শত টাকা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD