1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝিনাইগাতীতে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত
oppo_1026

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদসার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর বাজারের ধানহাটিতে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলার কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সারোয়ার বাহাদুর লাল,
উপজেলা উলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মঞ্জুরুল হক, সাবেক ছাত্র নেতা জহুরুল হক জনি, উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাসিন আরমান মাসুদ, ধানশাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি খাইরুল ইসলাম, হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মামুন, ব্যবসায়ী লুৎফর রহমান প্রমূখ্য। বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদ ও ৩১দফা দাবী বাস্তবায়ন করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। সেইসাথে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD