1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝিনাইগাতীতে বিএনপি নেতার পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে বিএনপি নেতার পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি নেতার পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আহত শ্রমিকের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনআনি ব্রিজ পাড় সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীকে দশ হাজার করে ও আহত এক শ্রমিককে পাঁচ হাজার, মোট ৫৫ হাজার টাকা, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এর পক্ষ থেকে বিতরণ করেন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান। পরে মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মো.লুৎফর রহমান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডে ব্যাবসায়ীদের প্রতিষ্ঠান পুড়ে চরম ক্ষতির সম্মুখীন হন। ঘটনাটি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর দৃষ্টিগোচর হলে দ্রুত সময়ের মধ্যে পরিদর্শন করে, তার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। যাতে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা তাদের ব্যাবসা প্রতিষ্ঠান পূণরায় দাড় করাতে কিছুটা হলেও স্বস্তি পায়। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আর্থিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতিবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রুবেলসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD