1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝিকরগাছার ইজিবাইক চালক হাসান হত্যাকাণ্ডে গ্রেফতার ১ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছার ইজিবাইক চালক হাসান হত্যাকাণ্ডে গ্রেফতার ১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পঠিত

জহিরুল ইসলাম,
ঝিকরগাছা যশোর প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছার ইজিবাইক চালক হাসান আলী (৫০) হত্যাকাণ্ডের মূল হোতা ইব্রাহিম হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। নিহত হাসান আলী ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র।

গত শনিবার (১২ জুলাই) আনুমানিক রাত ১১ টার সময় যশোরের ঝিকরগাছা উপজেলার জাফরনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার দেওয়া স্বীকারউক্তি মোতাবেক নবীনগর থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। আসামি ঝিকরগাছা উপজেলার জাফর নগর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র।

‎উল্লেখ্য, গত শুক্রবার (১১ জুলাই) কলারোয়া উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে কালভার্টের নিচ থেকে ইজিবাইক চালক হাসান আলীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে কলারোয়া থানা পুলিশ। এ ঘটনায় ওই দিন বিকালে নিহত হাসান আলীর ছেলে বাবলুর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে সাতক্ষীরা পুলিশের একটি টিম যশোর-সাতক্ষীরা সড়কের বিভিন্ন স্থানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন টেকনোলজির সাহায্যে ঝিকরগাছা থেকে আসামি ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করে, ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি ইব্রাহিম হোসেন জানান, যশোরের নাভারণ এলাকা থেকে সাতটি ঘুমের ঔষধ কিনে স্পিড এর সাথে মিশিয়ে হাসান আলীকে খাইয়ে অজ্ঞান করে, তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হাত, পা বেঁধে মরদেহ কালভার্টের নিচের পানিতে ফেলে দেয়। হত্যার কারণ হিসেবে খুনী দাবি করেন, সে এলাকায় অনেক টাকা ঋণী। ঋন পরিশোধ করতে সে এই হত্যাকান্ড ঘটিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD