1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় শতভাগ জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ভুপালী সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন নাগরিকের মৌলিক অধিকার ও দায়িত্ব। এটি শুধু সরকারের পরিসংখ্যান বা ডাটাবেইসের জন্য নয়, বরং নাগরিকের পরিচিতি, শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তি ও উত্তরাধিকারসহ আইনি ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধন না করলে সরকারি সেবা প্রাপ্তিতে জটিলতা দেখা দিতে পারে। এজন্য সকলকে সচেতন হতে হবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।আলোচনায় অংশগ্রহণকারীরা নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা জোরদার এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রমের বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। সর্বশেষ কুইজ প্রতিযোগিতা মুলক আনন্দ বিনোদনের মাধ্যমে শুভেচ্ছা পুরস্কার বিতরন শেষে অতিথিদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD