1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝিকরগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের শুভ উদ্বোধন | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ গ্রেফতার নয়, মবের হাত থেকে রক্ষা করে নিরাপদে সরানো হয় অধ্যাপক জামাল উদ্দিনকে: পুলিশ

ঝিকরগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের পায়রাডাঙ্গা আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসায় এলাকার ইতিহাসের সর্ববৃত্তর বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।

এসময় তিনি বলেন, চোখ নেই যার, সেই বোঝে চোখের কি গুরুত্ব! এই জন্য আমাদের নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে। না হলে চোখে ছানি পড়ে আমাদের বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে। তাই সবাইকে চোখের প্রতি যত্নশীল হতে হবে। এমন চক্ষু চিকিৎসা শিবিরে আয়োজন করা হলে অনেক অসহায় পরিবারের সদস্যরাও সেবা নিতে পারবে। এই মাদ্রাসা কর্তৃক বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা খুবই প্রশংসনীয়।

বৃহস্পতিবার সকাল ১০টা হতে সারাদিন ব্যাপী পায়রাডাঙ্গা আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসায় রোটারী ক্লাব অব যশোর ও আশফাকুজ্জামান খাঁন রনির আয়োজনে ও দ্য ফ্রেড হলস ফাউন্ডেশন ও খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগীতায় প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং দুইশীপটে ২২০জন অসহায় পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চোখের ছানী অপরেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার আহবায়ক আসাদুল আমিন দোলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান খান রনি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের মাতা আলহাজ্ব সাহারা জামান, রোটারী ক্লাব অব যশোরের পরিচালক খালিদ হাসান, প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য আফজাল হোসেন চাঁদ, কেএম ইদ্রিস আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ জুবায়ের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD