

জহিরুল ইসলাম
ঝিকরগাছা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলাম (ফকির) ৩৫ নামে একজন নিহত ও জহিরুল ইসলাম জহর (৪০) নাম একজজন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে। নিহত রফিকুল ইসলাম সোনা কুড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে, আহত জহিরুল ইসলাম একই গ্রামের আজাহার শেখের পুত্র।
সরেজমিনে জানাজায়, বুধবার (২ জুলাই) আনুমানিক সকাল ১১টার সময় জহর(৪০) শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাঁকড়া বাজারে যাওয়ার পথে সোনাকুড় গ্রামে জহিরের চায়ের দোকানের সামনে পৌঁছালে একই গ্রামের রফিকুল ইসলাম পিছন থেকে জহিরুল ইসলাম কে আক্রমণ করে এবং হাতে থাকা দাঁ দিয়ে মাথায় আঘাত করে, জহরের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে জহর কে উদ্ধার করে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা আশংকাজনক। অপরদিকে উপস্থিত জনতা রফিকুল কে ধরে বেঁধে রাখে, একপর্যায়ে উৎসুক জনতা রফিকুল কে গণপিটুনি দিলে সে মারা যায়।
প্রত্যক্ষদর্শী রেক্সোনা খাতুন বলেন, নিহত রফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলো তিনি গ্রামের সবার সাথেই খারাপ আচরণ করতেন। আজ সকালে যখন জহর বাজারে যাচ্ছিলো, তখন রফিকুল বোতলে প্রসাব করে রাস্তায় ছড়াচ্ছিলো আর জহিরের গায়ে ছিটিয়ে দেয়, নিষেধ করায় রফিকুলের হাতে থাকা দা দিয়ে জহরকে আঘাত করে।
অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা শ্রেণী পেশার মানুষ পোস্ট করেছে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তমিজ উদ্দিনের ছেলে সোহাগ ও তার বন্ধুরা মিলে রফিকুল ফকিরকে মেরে নিহত করেছে।
সরোজমিনে নিহত রফিকুল ইসলাম ফকির এর বাড়িতে পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং কোন অভিযোগ ও করেনি।
ঝিকরগাছা থানার ওসি তদন্ত জনাব আবু সাঈদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহত রফিকুল ইসলাম ফকিরের পরিবার এজাহার দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।