1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝালকাঠি দুই আসনে বিএনপির জনমত বাছাই: নান্নু এগিয়ে | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

ঝালকাঠি দুই আসনে বিএনপির জনমত বাছাই: নান্নু এগিয়ে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

ঝালকাঠি জেলা প্রতিনিধি:বিএনপির ঝালকাঠি দুই আসনের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে জনমত জরিপে সবচেয়ে এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক বিপি (বরিশাল বিএম কলেজ) মাহাবুবু হক নান্নু। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সমর্থন পাওয়ায় তাকে শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্রে জানা যায়, বিএনপির অভ্যন্তরীণ জরিপ ও জনমত বিশ্লেষণে নান্নুর জনপ্রিয়তা লক্ষণীয়। তার সাংগঠনিক অভিজ্ঞতা, স্থানীয় সমস্যা সম্পর্কে গভীর ধারণা এবং তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা তাকে এ আসনে দলের শীর্ষ পছন্দে পরিণত করেছে।

ঝালকাঠি দুই আসনে বিএনপির পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে নান্নুর মনোনয়ন নিশ্চিত হলে দলটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় চেয়ারপারসন তারেক রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন নেতৃত্বের সম্মতিক্রমে নেওয়া হবে।

নান্নু তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সম্মান করি। জনগণের আস্থা ও দলের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”

বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নান্নুর সমর্থকরা তার মনোনয়নের দাবিতে সংগঠিত হচ্ছেন। আসন্ন নির্বাচনে এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় বিএনপি।

ঝালকাঠি দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাহাবুবু হক নান্নুর এগিয়ে থাকায় দলীয় পর্যায়ে তার মনোনয়নের সম্ভাবনা জোরালো হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD