1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঁঠালিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ছিটকী দারুল কোরআন তৈয়্যেবিয়া হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। তিনি বলেন, “আজ শুধু বাংলাদেশ নয়—সারা বিশ্বের চোখ এখন এভারকেয়ার হাসপাতালের দিকে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তাঁর দক্ষতা, প্রজ্ঞা ও দেশ পরিচালনার সক্ষমতা দিয়ে বারবার প্রমাণ করেছেন—বাংলাদেশ কীভাবে এগিয়ে যেতে পারে। তাই তাঁর অসুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের নয়, পুরো জাতির উদ্বেগের বিষয়।”

তিনি আরও বলেন,“বেগম খালেদা জিয়া কখনো আলেম-ওলামাদের বিরোধিতা করেননি, বরং তাঁদের সম্মান দিয়েছেন। দেশের ধর্মীয় শিক্ষা, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য। অথচ বিগত ১৫ বছর মিলাদ ও মাহফিল আয়োজন করতে গেলেও প্রশাসনের অনুমতির বাধা পেরোতে হয়েছে আমাদের। কিন্তু দেশনেত্রী সবসময় আলেম সমাজের কথা বলেছেন, তাঁদের অধিকার ও সম্মানের পক্ষে দাঁড়িয়েছেন।”

গোলাম আজম সৈকত এ সময় আরও বলেন, “আজ আমরা দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আবারও মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার শক্তি দান করেন।”

মাহফিলে দোয়া পরিচালনা করেন দারুত তাকওয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নাছরুল্লাহ বিন তৈয়্যেব। মিলাদ ও বিশেষ মোনাজাতে স্থানীয় মুসল্লি, শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় তারা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন অব্যাহত রাখবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD