1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ঝালকাঠিতে বাস, অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

ঝালকাঠিতে বাস, অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বাস, অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে খান পরিবহনের একটি বাস কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে, বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী আনোয়ার আকন (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া, সিএনজি ও বাসের আরো দুইজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।নিহত আনোয়ার আকন নলছিটি উপজেলার দুধারিয়া এলাকার বাসিন্দা আ. খালেক আকনের ছেলে। এ ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয়রা এবং নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, দুর্ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD